শমরিতা হাসপাতাল লিমিটেড

Hospital Logo
Samorita Hospital Limited
Location

89/1, Panthapath, Dhaka, Bangladesh


Phone



Google Map

শমরিতা হাসপাতাল লিমিটেড

ইতিহাসঃ

রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে ১৯৮৪ সালে শমরিতা হাসপাতাল লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বেসরকারী হাসপাতালের চিকিৎসা সেবায় পথিকৃৎ হিসাবে পরিচিত এই হাসপাতাল। প্রতিষ্ঠানটি সূচনা থেকে এখন পর্যন্ত সেবার মানকে অক্ষুন্ন রেখেছে। এই হাসপাতালে ২৫ টি বিভাগ সহ রয়েছে প্রায় ১৫০ জন বিশেষজ্ঞ ডাক্তার। রোগীকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান কর‍তে এই হাসপাতালে রয়েছে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবক দল। ৪১ বছরের বেশি সময় ধরে “ আমরা আমাদের কাজ দ্বারা যত্ন করি” এই নীতিকে ধারন করে কাজ করে আসছে শররিতা হাসপাতাল লিমিটেড।


অবস্থানঃ

পান্থপথ সিগন্যাল থেকে ধানমন্ডি ৩২ যাওয়ার পথে কিছুদূর গেলে হাতের ডান দিকে প্রথমে বি আর বি হাসপাতাল দেখতে পাওয়া যায়। এই হাসপাতালের পাশে শমরিতা হাসপাতাল অবস্থিত। পান্থপথ সিগন্যাল থেকে মাত্র কয়েক মিনিট পায়ে হাটা লাগবে। এছাড়া ধানমন্ডি ৩২ থেকে পান্থপথ সিগন্যালে যাওয়ার পথে স্কয়ার হাসপাতাল পার হয়ে কিছুদূর গেলে হাতের বামে শমরিতা হাসপাতাল পাওয়া।


ঠিকানাঃ

Name:- Samorita Hospital Limited

Address:- 89/1, Panthapath, Dhanmondi, Dhaka, Bangladesh, 1205

Phone Number:- 10674

Mobile  Number:- 01784-422133

E-mail:- info@samoritahospital.org

Website:- www.samoritahospital.org


বিভাগ সমূহঃ

এই হাসপাতালে শিশু, মেডিসিন, জেনারেল সার্জারি, ডায়বেটিক, নিউরোলোজি, গ্যাস্ট্রোএন্ট্রোলোজী, নিউরো-মেডিসিন, নেফ্রোলোজি, ইউরোলোজি, যৌন ও চর্ম, নাক কান গলা, অর্থোপেডিক্স, প্ল্যাস্টিক সার্জারি,গাইনী এন্ড অবস, ডেন্টাল এন্ড ডেন্টাল ইমপ্ল্যান্ট, কার্ডিওলোজি ও রেডিওলোজী এন্ড ইমেজিং বিভাগ রয়েছে।

অন্তঃবিভাগঃ- এই হাসপাতালে ১৫০ টি সাধারন রোগীর শয্যা রয়েছে। সাধারণ রোগী এখানে খুবই অল্প টাকায় সাধারণ ওয়াডে চিকিৎসা নিতে পারে। এছাড়াও এখানে সাধারন  কেবিন সহ ভিআইপি কেবিন সুবিধা রয়েছে।


পরীক্ষা সমূহঃ এই হাসপাতেলে সকল প্যাথলজিক্যাল পরীক্ষা সহ আরোও রয়েছে আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, ওপিজি, মোবাইল এক্সরে, ইকো-কার্ডিওগ্রাম, সিটিস্ক্যান মেশিন যার সাহায্যে রোগীর পরীক্ষা করা হয়।


অন্যান্য সেবা সমূহঃ 

অপারেশন থিয়েটারঃ- এই হাসপাতালে কয়েকটি আধুনিক অপারেশন থিয়েটার রয়েছে। এখানে আধুনিক মেশিন ও অপরেশন থিয়েটারের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম সহ রয়েছে আধুনিক সুযোগ সুবিধা।

আইসিইউঃ- শমরিতা হাসপাতাল লিমিটেড এ রয়েছে অত্যাধুনিক আইসিইউ। সাধারণত এই আইসিইউ তে ১:১ হিসবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। আইসিইউ প্রশিক্ষিত ডাক্তার, প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ও স্বাস্থ্যসেবক দলের মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করা এনআইসিইউঃ- এই হাসপাতালে আধুনিক এনআইসিইউ রয়েছে । সপ্তাহের সাত দিন ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষনে এবং প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের উন্নিত পরিচর্যার মাধ্যমে এনআইসিইউ পরিচালিত হয়। এখানে রয়েছে বিশ্বের নামিদামি ব্যান্ডের মেশিন। যার মাধ্যমে ২৪ ঘন্টা শিশুদের পর্যবেক্ষন করা হয় এবং সঠিক চিকিৎসা প্রদান করা

এইচডিইউঃ- শমরিতা হাসপাতাল লিমিটেডের হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) একটি বিশেষায়িত বিভাগ । যেখানে রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, যত্ন ও প্রশিক্ষিত চিকিৎসা সহায়তা প্রয়োজন। এ ইউনিটে রয়েছে বিশেষায়িত সেবার সুবিধা রয়েছে। এই হাসপাতলের এইচডিইউ  ইউনিটে রয়েছে কার্ডিয়াক মনিটর, ন্যাজাল ক্যানুলা, মাস্ক, অক্সিজেন স্যাচুরেশন মনিটর, মেকানিক্যাল ভেন্টিলেটর এবং রক্তচাপ মনিটর সহ উন্নত মনিটরিং যন্ত্র।

এ্যাম্বুলেন্সঃ- সার্বক্ষনিক রোগী বহনের জন্য এই হাসপাতালে রয়েছে নিজেস্ব আধুনিক এ্যাম্বুলেন্স সেবা।

ফার্মেসিঃ- শমরিতা হাসপাতাল লিমিটেডের নিজেস্ব ফার্মেসি থাকার জন্য রোগী যে কোন সময় ওষুধ পেতে পারেন।

ক্যাফেটেরিয়াঃ- প্রতিটি হাসপাতালে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া থাকা খুব অত্যাবশ্যকীয়। কারন হাসপাতলে রোগী সেবা নিতে আসা রোগীর সাথে তার পরিবারের মানুষ আসে। তাই খাবার খাওয়ার ব্যবস্থা থাকে খুবই জরুরী হয়ে যায়। এই হাসপাতালে একটি সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে। এখানে রোগী সহ সাধারণ মানুষ খাবার খেতে পারে।  

বিশেষ বিভাগ

১. এইচডিইউ

২. ডায়ালাইসিস

৩. আইসিইউ

৪. এনআইসিইউ

ফিডব্যাক সমূহ

New Feedback

ডাক্তার সমুহ

Hospital Image
অধ্যাপক ডাঃ এ টি এম আমান উল্লাহ

Designation: Prof., Urology Dept.

Education: MBBS, MS (Urology)

Speciality: Urology Specialist & Surgeon

Hospital: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

শাহবাগ, ঢাকা

আরো জানুন
Hospital Image
অধ্যাপক ডাঃ এম এ হাসনাত

Designation: Prof., Endocrinology Dept.

Education: MBBS, MPhil, MD (Endocrinology)

Speciality: Diabetes, Thyroid & Hormone

Hospital: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

শাহবাগ, ঢাকা

আরো জানুন

আরো হাসপাতাল সমূহ

Hospital Image
হেলথ এন্ড হোপ হাসপাতাল
152/2/G, Green Road, Panthapath, Dhaka-1205, Bangladesh
Hospital Image
ডগমা হাসপাতাল লিঃ
Cha-88/1 Bir Uttam Rafiqul Islam Avenue, Uttar Badda, Dhaka
Logo