বাঁধন

Hospital Logo
Location

শাহবাগ,ঢাকা,ঢাকা




Website

বাঁধন

ইতিহাসঃ

১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যাত্রা শুরু করে। এই সংগঠন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে সমাজসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়। সংগঠনটির মূল স্লোগান হল “ একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”। বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি বড় সংগঠন। এই রক্তদান ও সমাজসেবামূলক সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নিচ তলায় অবস্থিত। জরুরী রক্ত সংগ্রহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও তরুণদের মাঝে রক্তদানে উদ্বুদ্ধ করে দেশ জুড়ে বেশ পরিচিতি লাভ করেছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন জেলায় বাঁধনের কার্যক্রম পরিচালিত হয়।

 

ঠিকানাঃ

Name:-  BADHAN

Address:-  T.S.C(Ground Floor), University of Dhaka, Dhaka-1000

Hotline Number:-  +8801534982674

E-mail:- info@badhan.org  

Website:- www.badhan.org


সেবা সমূহঃ

স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহঃ বাঁধন এর প্রধান কাজ হল স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করা। যারা রক্তদান করতে আগ্রহী আছে সেই সমস্ত রক্তদাতা সংগ্রহ করা এবং তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা। আমাদের মধ্যে অনেকই আছে যারা রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করে । বাঁধন সেই সমস্ত রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে রক্ত গ্রহীতার নিকট পৌঁছে দেয়।


বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাঃ রক্তদান ও রক্তগ্রহণের পুর্বশর্ত হল রক্তের গ্রুপ নির্নয় করা। বাঁধন বিনামূলে রক্তের গ্রুপ পরীক্ষা করার কার্যক্রম পরিচালনা করে। এতে সাধরন মানুষের নিজ রক্তের গ্রুপ খুব সহজেই বিনামূল্যে পেয়ে থাকে।


নিরাপদ রক্ত সরবরাহঃ জরুরী প্রয়োজনে দ্রুততার সাথে রোগী কিংবা হাসপাতালে নিরাপদ রক্ত সরবরাহের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা করছে বাঁধন। দিনরাত যেকোন সময় রক্তের চাহিদা পুরন করতে এই সেবা চালু থাকে।


সচেতনতামূলক কার্যক্রমঃ বাঁধন এর একটি বড় অংশ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর কাজ করে থাকে। মানুষের রক্তদানে সচেতনতা বাড়াতে এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়। কেন রক্তদান একটি মহৎ কাজ এবং কেন মানুষের রক্তদান করা উচিৎ এবং রক্তদান করলে কি কি উপকার পাওয়া যায় এই ব্যপারে মানুষকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করছে এই সংগঠনটি।

 

ফিডব্যাক সমূহ

New Feedback
Logo