গুলশান মা ও শিশু ক্লিনিক লিমিটড

Hospital Logo
গুলশান মা ও শিশু ক্লিনিক লিমিটড
Location

House # KA – 40/2, Jagannathpur, Progoti Sarani, Dhaka – 1212


Phone



Google Map

গুলশান মা ও শিশু ক্লিনিক লিমিটড

ইতিহসাঃ

সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় গুলশান মা ও শিশু ক্লিনিক লি: ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি গুলশান এরিয়াতে অবস্থিত একটি বেসরকারি ক্লিনিক। এই ক্লিনিক পাশিপাশি মা ও শিশু বিশেষায়িত একটি ক্লিনিক। গর্ভকালীন সময়ে মহিলদের বিশেষ চিকিৎসা সেবা প্রদানের জন্য এই ক্লিনিক অনেক পরিচিতি লাভ করেছে।   


অবস্থানঃ

নতুন বাজার থেকে বীর উত্তম রফিকুল ইসলাম রোড দিয়ে গুলশান যাওয়ার পথে আমেরিকা এ্যাম্বাসির পুর্ব পাশে (বিপরীত পাশে) ৬ তলা বিশিষ্ট গুলশান মা ও শিশু হাসপাতাল অবস্থিত। এছাড়া গুলশান থেকে নতুন বাজারের দিকে আসতে নতুন বাজার পাবার আগে আমেরিকান এ্যাম্বাসি দেখতে পাওয়া যায় হাতের ডান দিকে। তারপাশেই পুর্বদিকে এই হাসপাতাল অবস্থিত।


ঠিকানাঃ

Name:- Gulshan Maa O Shishu Clinic Ltd.

Address:-  House # KA – 40/2, Jagannathpur, Progoti Sarani, Dhaka – 1212

Phone Number:- +880 550 50325-6

Hotline Number:- +880 1715-424437

E-mail:- gulshanmaaoshishu1994@gmail.com

Website:- www.gulshanmaaoshishuclinic.com

 

বিভাগ সমূহঃ

এই ক্লিনিকে রয়েছে মেডিসিন, গাইনি এন্ড অবস, সার্জারি, পেডিয়াট্রিক, নাক কান গলা, চর্ম ও যৌন এবং অর্থপেডিক বিভাগ।

অন্তঃবিভাগঃ- ক্লিনিকটিতে মহিলা ও শিশুদের সুচিকিৎসা সেবা প্রদান করা হয়। মহিলাদের গর্ভ পূর্ববর্তী ও পরবর্তী নানা ধরনের চিকিৎসা সেবা এবং নরমাল ও সিজারিয়ান ডেলিভারি করা হয়। এই ক্লিনিকে সাধারণ ওয়ার্ডের পাশাপাশি সাধারন কেবিন ও ভিআইপি কেবিন রয়েছে। অন্তঃবিভাগে ভর্তি হতে হলে অনুসন্ধান বিভাগ থেকে ডাক্তারের পরামর্শক্রমে ভর্তি হতে হয়।

বহির্বিভাগঃ- গুলশান মা ও শিশু ক্লিনিক এ অন্তঃবিভাগের পাশাপাশি বর্হিবিভাগ চালু আছে। এখানে কর্মরত বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্যসেবা গ্রহন করা যায়।


পরীক্ষা সমূহঃ

এই হাসপাতেলে সকল প্যাথলজিক্যাল পরীক্ষা সহ আরোও রয়েছে আল্ট্রাসোনোগ্রাম মেশিন যার সাহায্য রোগীর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


অন্যান্য সেবা সমূহঃ

এ্যাম্বুলেন্সঃ- এই ক্লিনিকে রোগী বহনের জন্য নিজেস্ব ২ টি এ্যাম্বুলেন্স রয়েছে। এ্যাম্বুলেন্স সার্ভিস থেকে যোগাযোগ করুন +৮৮০-২-৮৮১২৯৯২ এই নাম্বারে । ঢাকা সিটির মধ্যে এ্যাম্বুলেন্সের ভাড়া ২৬০ টাকা। 

ফার্মেসিঃ- গুলশান মা ও শিশু ক্লিনিকে চিকিৎসারত রোগীদের ২৪ ঘন্টা প্রয়োজনীয় ঔষধ সরবরাহের জন্য ক্লিনিকের নীচতলায় একটি ফার্মেসী রয়েছে। ফার্মেসীটিতে সকল প্রকার দেশী-বিদেশী ওষধ পাওয়া যায়। 

ফিডব্যাক সমূহ

New Feedback

ডাক্তার সমুহ

Logo