House # 6, 2 Kazi Nazrul Islam Road, Lalmatia, Dhaka- 1207
ইতিহাসঃ
বাংলাদশের মহিলা, পুরুষ ও কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন জন্য মেরী স্টোপস কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি আই এস ও সনদপ্রাপ্ত। দেশের সাতটি বিভাগে মেরী স্টোপসের শাখা রয়েছে। মেরী স্টোপস একটি বাংলাদেশী এনজিও প্রতিষ্ঠান। এটি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক মেরী স্টোপস ইন্টারন্যাশনালের সাথে সম্পৃক্ত। মেরী স্টোপস এর কার্যক্রম ১৯৮৮ সালে চট্টগ্রামে শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৫০ ক্লিনিক এ ৩২ লক্ষ এর বেশী গ্রহীতাদের স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে।
অবস্থানঃ
আসাফ গেট থেকে আসাদ এভিনিউ রোড দিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে মোহাম্মদপুর টাউন হল মার্কেট পার পাড় হয়ে মোহাম্মদপুর অগ্রণী ব্যাংকে সামনের কাজী নজরুল ইসলাম রোড দিয়ে এগিয়ে গেলে হাতের বামে মেরী স্টোপস বাংলাদেশের কর্পোরেট অফিস পাওয়া যায়। মোহাম্মদপুর বাস স্টান্ড থেকে সাত মসজিদ সড়ক দিয়ে সামনে এগিয়ে গেলে মোহাম্মদপুর থানা পাশের কাজী নজরুল ইসলাম রোড দিয়ে সামনে এগিয়ে গেলে এই ক্লিনিক পাওয়া যায়।
ঠিকানাঃ- (কর্পোরেট
শাখা)
Name:- Marie Stopes Bangladesh
Address:- House # 6/2, Kazi Nazrul Islam Rd,
Block F, Lalmatia, Dhaka 1207, Bangladesh
Phone Number:- +880-2-8114392, +880-2-8114394,
+880-2-9129022, +880-2-912208
Hotline Number:- 08000 222 333
Fax Number:- +880-2-8117673
E-mail:- : ccsupport@mariestopesbd.org
Website:- www.mariestopes.org.bd
সেবা সমূহঃ
মেরী স্টেপস ক্লিনিক বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় কাজ করে
যাচ্ছে। গ্রামীন মানুষের মাঝে স্বল্প মুল্যে এবং বিনা মুল্যে স্বাস্থ্য সেবা প্রদানের
জন্য সুপরিচিতি লাভ করেছে। এই ক্লিনিক থেকে সাধারণ মানুষ যে সকল সেবা পেয়ে থাকে সেগুল
হলঃ
১) সব ধরনের পরিবার পরিকল্পনা পদ্ধতি
২) যৌনরোগের চিকিৎসা
৩) নিরাপদ মাসিক নিয়মিতকরণ (এমআর)
৪) গর্ভকালীন ও প্রসব পরবর্তী চেকআপ
৫) শিশুর টিকাদান
কিভাবে সেবা পাবেনঃ
মেরী স্টোপস ক্লিনিকে যেকোন শাখা থেকে প্রাথমিক ভাবে
অনেকগুলো স্বাস্থ্য সেবা পাওয়া যায়। তবে এই স্বাস্থ্য সেবা পেতে হলে প্রথমে নিবন্ধন
করতে হবে। এই ক্লিনিকের সদস্য কার্ডের জন্য ১০ টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়। একজন কার্ড
সদস্য মেরী স্টোপস ক্লিনিক থেকে কিছু সেবা বিনামূল্যে পেয়ে থাকে এবং কিছু সেবা খুব
অল্প টাকায় গ্রহন করতে পারেন।
পরীক্ষা সমূহঃ- এই ক্লিনিকে প্যাথলজিক্যাল কিছু পরীক্ষা করা হয় স্বল্প মুল্যে।
এই পরীক্ষাগুলো হল হিমোগ্লোবিন, রক্ত গ্রুপিং, আর পি আর/ভি ডি আর এল, প্রেগন্যান্সি
টেষ্ট, এইচ বি এস জি, ব্লাড সুগার ও ইউরিন টেষ্ট। এছাড়াও আল্ট্রাসোনগ্রাম ও ল্যাপারোস্কোপি
মেশিনের সাহায্যে রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ক্লিনিকের কার্যক্রমঃ- সকাল ৯ টা থেকে মেরী স্টোপস এর সকল শাখা রোগী সেবা
প্রদানের জন্য কার্যক্রম চালু হয়ে থাকে। বিকাল ৫ টা পর্যন্ত এর সকল কার্যক্রম চালু
থাকে এবং সেবা প্রদান করে থাকে।
অন্যান্য সেবা সমূহঃ- মেরী স্টোপস বাংলাদেশ এ যে সকল সেবা কার্যক্রম চালু
রয়েছে সেগুলো হলঃ
১)৪৩ টি পূর্ণ
মানের প্রজনন স্বাস্থ্যসেবা ক্লিনিক
২)৭৫টি আপগ্রেডেড
মিনি ক্লিনিক
৩)১৪ টি বস্তিভিত্তিক
মিনি ক্লিনিক
৪) ৪ টি ম্যাটার্নিটি
ক্লিনিক
৫)২টি প্রিমিয়াম
৬)২ টি সেবা দানকারী মোবাইল ভ্যান
৭)স্যাটেলাইট সেবা (ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও গার্মেন্টস কর্মীদের জন্য)।